রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় ৫ ইটভাটাকে ২৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ও শহিদুল ইসলাম।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার আকবরনগর গ্রামে অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এ সময় মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকসকে ৬ লক্ষ টাকা, মেসার্স নুর ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লাহ ব্রিকস, দেওয়ান ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে অর্থদণ্ড মোট ২৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন।

এছাড়া ২ টি ইটভাটার ম্যানেজারকে অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় জেলে পাঠিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এবং ১ টি ইটভাটার ম্যানেজারকে অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় জেলে পাঠিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ ফোর্স।#

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মাকামে ইব্রাহিম ও তওয়াফ পরবর্তী দুই রাকাত নামাজ

সিরাজদিখানে প্রবাসীর বাড়ির জায়গা দখলের চেষ্টা

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে সতর্ক করল উপসাগরীয় দেশগুলো

মুন্সীগঞ্জ শহরের কোটগাঁওয়ে ডাকাতি, অর্থ-স্বর্ণালংকার লুট

Who will be the BNP candidate for the Bogura seat vacated by Tarique?

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জে সুপার ক্যারাভান কাল

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আটক

হোমিও চিকিৎসকদের উচ্চ শিক্ষা-চাকুরী নিশ্চয়তার দাবী

বেইজিংয়ে হচ্ছে ‘স্যাটেলাইট টাউন’, টার্গেট মহাকাশ শিল্পের প্রসার

মুন্সীগঞ্জ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং কার্যক্রমের সূচনা