মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৬১৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিন প্রমুখ৷
এ সময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি বেগুন, পালং শাক, লালশাক, মটরশুঁটি, লাউ, মুলা, মিষ্টি কুমড়া (উফশী), মাঠে চাষযোগ্য শাকসবজি (হাইব্রিড) এবং রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরিষা, ভুট্টা, গম, চিনাবাদাম, সূর্যমুখী, খেসারী, মুশুর ও খেসারির বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।#
মো. শওকত হোসেন, স্টাফ রিপোর্টার, লৌহজং৷

















