শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

দগ্ধ ১০ জনেরই পুড়েছে শ্বাসনালী, আশঙ্কাজনক ৭

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ধরা আগুনে দগ্ধ ১০ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৬ মার্চ) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে আগুনে দগ্ধ ১০ জন এসেছেন। তাদের চিকিৎসা চলছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে।সাত জনের অবস্থা আশঙ্কাজনক। কার কত শতাংশ পুড়েছে তা পরে জানানো হবে।’

এদিন ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরে কবরস্থান রোডের আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে ধরা আগুনে দগ্ধ হন দুই পরিবারের ১০ সদস্য। দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন  রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।

 এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়।
 
সাজেদ আরও জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে দ্বিতীয় তলার বাসায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে৷ বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।সূত্র- সময় সংবাদ

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত