মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে পার্থক্য যুব ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: পার্থক্য যুব ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় হাটলক্ষীগঞ্জ এলাকার নূরে মোহাম্মদ (স.) মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মুরগি, ডিম, চিনি, লবণ, খেজুর, মুড়ি, ছোলা, পোলাওর চালসহ  নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য।

এ সময় উপস্থিত ছিলেন নূরে মোহাম্মদ (স.) মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর হামিদি, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আলী লিটন, পার্থক্য যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর নার্গিস আক্তার, পার্থক্য যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন শুভ, সংগঠক ও সমাজকর্মী মোঃ সোহাগ আহমেদ, সমাজকর্মী সাগর হোসেন ফারুক, মোঃ আওলাদ হোসেন, মাসুম দেওয়ান, মোঃ বোরহান উদ্দিন, চঞ্চল হোসেন, হাসান, জুয়েল, আরাফাত, শামীম ও  আলো প্রমুখ।

একই দিন বিকেল ৩টায় গজারিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আবু নাসের বুলু; কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বেপারী, মাদ্রাসা কমিটির সদস্য জাহিদ আহসান সোহেল মিয়া।

সকলের উপস্থিতিতে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপালের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ