মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

যেসব সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।

গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—

  • ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো হবে। অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে।
  • রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রল এবং কিছু এলাকায় কোস্টগার্ডের একটি অতিরিক্ত পেট্রল নিয়োজিত থাকবে।
  • পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
  • ডিএমপি’র পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়।
  • ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোয় কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হবে।
  • ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জ এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে।
  • ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে।
  • থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে।
  • মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ওই সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

-সূত্র: বিবিসি বাংল

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

তাওহিদের পর গিলের সেঞ্চুরিতে ভারত হারাল বাংলাদেশকে

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনে নারীদের আরো বেশি অংশগ্রহণ প্রয়োজন: নাসীরুদ্দীন

মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল

টঙ্গীবাড়িতে চাচাদের হাতে ভাতিজা জখম

লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একসঙ্গে ৫ গাড়ি সংঘর্ষ আহত ১২

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহসীন মিয়া

মুন্সীগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা