সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

স্টাফ রিপোর্টার।
মুন্সীগঞ্জের সিরাজদিখান বসত বাড়ির  জানালার গ্রীল কেটে নগদ টাকা ও  স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত রবিবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৬ টার মধ্য যে কোন সময় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেনের বসত বাড়িতে চুরির এ ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে তার একতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সয়ন কক্ষে ঘুমিয়ে পরেন। পরদিন সোমবার ভোর ৬ টার দিকে তিনি ঘুম থেকে উঠে কক্ষের পশ্চিম পাশের রুমের জানালার গ্রিল কাটা ও কক্ষের ভিতরে মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের প্রতিবেশীদের বিষয়টি অবগত করে তাদের ডেকে এনে দেখেন কক্ষের ভিতরে থাকা স্টীলের আলমারীর ড্রয়ারে থাকা ৩৫ ভরি ওজনের স্বর্নলংকার, ৯ লাখ টাকা ও ১টি আইফোন ১৫ প্রো ম্যাক্স অজ্ঞাতনামা চোরেরে চুরি করে নিয়ে গেছে। বসত বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে রবিবার দিবাগত রাত  ১১ টা থেকে সোমবার ভোর ৬ টার মধ্যে যেকোন সময় চুরির ঘটনাটি সংঘটিত করা হয়েছে মর্মে দাবী ভুক্তভোগী কামাল হোসেনের।
ভুক্তভোগী কামাল হোসেন বলেন, সকালে উঠে দেখি জানালার গ্রীল কাটা। রুমের আসবাবপত্র এলোমেলো ভাবে পরে আছে। স্টীলের আলমারীর ড্রয়ারে ৩৫ ভরি স্বর্ন, ৯ লাখ টাকা ও ১টি আইফোন নেই। চোরেরা সব চুরি করে নিয়ে গেছে। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি। চোরেরা আমার অর্ধকোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চোরদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রের ৪র্থ স্থম্ভ হিসাবে গণমাধ্যম নিরাপদ সড়ক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেঃ  নিমকো ডিজি মুহম্মদ হিরুজ্জামান

লৌহজংয়ে মাদক, চুরি ও সন্ত্রাস প্রতিরোধে বিট পুলিশিং সভা

ট্রাম্পকে নিয়ে শঙ্কা, বিপত্তি বাধালো অন্য কেউ

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল

এসএসসি ৮২ ব্যাচের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ আটক 

টঙ্গীবাড়িতে উদ্বোধনের আগেই সেতুতে ফাটল

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

দাবিতে অনড় তিন দল, কী করবেন ইউনূস?