বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহসীন মিয়া

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নতুন আহ্বায়ক হয়েছেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা   মোহসীন মিয়া। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) জারি করা হয়  ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি।

কমিটিতে যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম আজাদ (বাচ্চু) এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন।

কমিটিতে আরও সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, এ.কে.এম. আবুল বাসার মোল্লা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল মোত্তালিব খান পটু, মোঃ আব্দুল আউয়াল ঢালী, মোঃ দুলাল হোসেন, মোঃ ফজলুর রহমান ও মোঃ আব্দুল খালেক।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত পত্রে বলা হয়, “দীর্ঘ সময় পর জেলা ইউনিটের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করে আমরা আনন্দিত। নবগঠিত কমিটির সকল সদস্য এবং মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

কমিটি অনুমোদনের বিষয়টি অবগতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অনুলিপি প্রদান করা হয়েছে।

তিনি মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির  সদস্য সচিব, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য।

তার এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নেতৃবৃন্দ। এডহক কমিটি জেলা মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

হাতিমারা–আমতলা সড়কের বেহাল দশা,খানাখন্দে চলাচলে দুর্ভোগ

কোলাপাড়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।। আনু

মুন্সীগঞ্জের পঞ্চসারে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে মেধাবিকাশে আন্তরিক হতে হবে-এমিলি

সিরাজদিখানে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

মানবিক-কল্যাণকর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিন- মৃণাল

মন্ট্রিয়লকে বিধ্বস্ত করে ইন্টার মায়ামির জয়ে মেসির ৪ গোল

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

সিলেটে নতুন ডিসি সারওয়ার আলম