মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার (২ মার্চ) দিবাগত রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এ শোক জানান।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন।

এসময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন।

সূত্র- যুগান্তর

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন, থেমে গেল রোনালদোর বিশ্বকাপ যাত্রা

মুন্সীগঞ্জে ৪৭ কেন্দ্রে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম

বিসিবির নতুন সভাপতি মুন্সীগঞ্জের সন্তান, পদ ছাড়লেন নাজমুল হাসান

মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে কাচিঁ প্রতিকের পক্ষে প্রচারণা

স্বপ্নহীন শাসনের ছায়া, কবি সুস্নাত বন্দ্যোপাধ্যায় হাবড়া

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী

মোখা মোকাবেলায় ছিলো ব্যাপক প্রস্তুতি : প্রধানমন্ত্রী

মোখা মোকাবেলায় ছিলো ব্যাপক প্রস্তুতি : প্রধানমন্ত্রী

গজারিয়ায় কাঁচির জয়ে  বিজয় মিছিল

মুন্সীগঞ্জে খেলাফত মজলিসের তিন যুগ পূর্তি উদযাপন 

মুন্সীগঞ্জ হাসপাতালে ডেঙ্গু রোগির মৃত্যু: অবহেলার অভিযোগে নার্সদের মারধর, উত্তেজনা, পুলিশ মোতায়েন, তদন্ত কমিটি