মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ম্যাজিস্ট্রেট দেখামাত্র ২২০ টাকার পেঁয়াজ নামল ১০০ টাকায়

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

কারসাজি করে বৃদ্ধি করা পেঁয়াজের দাম বাজারে হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে ২২০ থেকে কমে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে।  

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

এ সময় এ ঘটনা ঘটে। এ সময় ফেনীর ছাগলনাইয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেঁয়াজ অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন লোকাল বাজারের সংকট দেখাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ দোকানদার ২২০ টাকা বিক্রি করেছিল তা মুহূর্তেই ১০০ টাকা নেমে আসে।

ওই সময় পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না।

যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

 

স/এমএজে

সর্বশেষ - মুন্সীগঞ্জ