রবিবার , ১৮ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গাজায় ভোররাত থেকে ইসরায়েলি হামলায় নিহত ১০১

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৮, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে অন্তত ৪৪ জন, উত্তরাঞ্চলে ৪২ জন এবং মধ্যাঞ্চলে ১৫ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি ছিটমহল গাজায় রোববার ভোররাত থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ১০১ জন নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, অন্তত ৪৪ জন গাজার দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে ৪২ জন এবং মধ্যাঞ্চলে ১৫ জন নিহত হয়েছেন।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ভোররাত থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪৫ জন গাজা সিটিতে ও ভূখণ্ডটির উত্তরাঞ্চলে নিহত হয়েছেন।

ইসরায়েল তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করার পর থেকে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ঘটতে দেখেছে।

জাবালিয়া শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেছেন, “আমার স্ত্রী ও সন্তানরা এই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। আমি জানিনা এখন কী করবো।”

তিনি জানান, এলাকাটি ছাড়ার জন্য তিনি একটি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিলেন। রাস্তায় দাঁড়িয়ে তিনি চালককে ভেতরে এসে সাহায্য করার জন্য বলার সময় কী ঘটে গেল তিনি আর জানেন না। স্ত্রী ও ৩ বছর, ৫ বছর ও ৯ বছর বয়সী তিন সন্তান ভেতরে চাপা পড়েছে।

এর আগে যুদ্ধের শুরুর দিকে তার এক কন্যা, বোন ও মা নিহত হন বলে জানান তিনি।

ইসরায়েল গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুগুলোতেও হামলা চালিয়েছে। এই শিবিরে ভোররাতের বোমাবর্ষণে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি পাশ থেকে তোলা ছবিতে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি সামরিক বাহিনীর এসব ‘নৃশংস’ বিমান হামলার তীব্র নিন্দা করেছে।

 

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, “বাস্তুচ্যুত বেসামরিকদের তাঁবুর ভেতরে রেখে পুড়িয়ে মারা একটি নৃশংস অপরাধ। এটি যুদ্ধাপরাধী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদকে তুলে ধরেছে। এটি সব মানবিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

“গাজা ভূখণ্ডে নিরীহ শিশু, নারী ও বৃ্দ্ধদেরসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যস্থলে পরিণত করার এই উন্মত্ত বৃদ্ধির জন্য সন্ত্রাসী দখলদার সরকারকে রাজনৈতিক ও সামরিক সুরক্ষা দেওয়া মার্কিন প্রশাসন সরাসরি এর দায় বহন করে।“

গাজায় গণহত্যা বন্ধ করার জন্য হামাস ‘আরব ও ইসলামি দেশগুলোকে তাদের দায়িত্ব পালন করতে ও জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করার’ আহ্বান জানিয়েছে। সূত্র: বিডিনিউজ২৪ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় করলো মুসল্লীরা

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

লৌহজংয়ে বিয়ে ও সন্তানের স্বীকৃতির দাবিতে ধর্ষকের বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর অবস্থান

সিরাজদিখানে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে যুবলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

গজারিয়ায় তোতার ৫৮তম জন্মদিন উদযাপন 

ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর, আছে ভিন্নমতও

বালিগাঁওয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 

মুন্সীগঞ্জ সদরে একক চেয়ারম্যান প্রার্থী আনিছ