বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে বিনামুল্যে ধান বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ফসলের উৎপাদন বৃ্দ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম প্রমুখ৷
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) ধানের বীজ বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়৷ প্রতিটি ফসলের জন্য কৃষকদের ৫ কেজি উফশী ও জাতের ধান ও ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।##

মো. শওকত হোসেন, লৌহজং৷

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জোবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন: মাহদী আমিন

শ্রমিক নেতা কিবরিয়া মিজি গংকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

আমরা ২৪ ঘন্টা সেবা দিতে প্রস্তুুত মতবিনিময় সভায় সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

মুন্সীগঞ্জে এমআরপি বিহীন পণ্য বিক্রিতে জরিমানা

টঙ্গীবাড়িতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মতবিনিময়

মুন্সীগঞ্জে মুসলিম রাষ্ট্রে গণহত্যা ও মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবীতে মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুন্সীগঞ্জের ১৩২ বছরের সেই সুফিয়ার বেগমের ইন্তেকাল

মুন্সীগঞ্জের মেঘনায় উদ্ধার হওয়া লাশটি সাংবাদিক বিভুরঞ্জনের, নিশ্চিত করলেন স্বজনেরা