স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের বাজারে এমআরপি বিহীন পণ্য বিক্রির অভিযোগে ব্যবসায়িদেরকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানটি রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে শহর এলাকার বাজার মনিটরিং করেন।
শহরের বাজারের নূর সুপার শপে মনিটরিং কালে দেখা যায় যে, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি বিহীন পণ্য বিক্রি করা হচ্ছে।
প্রতিষ্ঠান টির মালিক আল আমিন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি বিহীন পণ্য বিক্রি না করবার নির্দেশ দেয়া হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক।


















