সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে হাজী রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পরিবেশ অসন্তোষজনক, লেবেলবিহীন অনুনমোদিত খাদ্যসামগ্রী মজুদ ও আরও কয়েকটি অনিয়মের দায়ে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার জনপ্রিয় রেষ্টুরেন্ট  হাজী রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১ টায় সুপারমার্কেট চত্বর এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা অভিযান শেষে জরিমানা ধার্য ও আদায় করেন।

অভিযানে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক জানান, সোমবার সকাল থেকে শহরের হাজী রেস্তোরাঁ ও ফাস্টফুডে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করা, একই তেল বারবার ব্যবহার করা, অনুমোদনহীন ও নিম্ন মানের পণ্যসামগ্রী খাবারে ব্যবহার করা করা হচ্ছে। যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর।

এছাড়া প্রতিষ্ঠানের প্রিমিসেন্স লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর প্রমাণ না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ