শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা বলে জানায় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।” অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ