সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইসরায়েলি নেতার মৃত্যুদণ্ড চান আয়াতুল্লাহ খামেনি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপর্টার:
ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে মৃত্যুদণ্ড জারি করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আজ সোমবার তিনি এই মন্তব্য করেছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনী।

তিনি বলেন, ‘‘তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সাজা যথেষ্ট নয়, এই অপরাধী নেতাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত।’

আইসিসির বিচারকরা বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক হামলা ও হত্যা, নিপীড়নসহ অন্যান্য অপরাধমূলক কাজের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তকে দায়ী বলার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলের অন্যতম ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্যরা আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে শত কন্ঠে গীতা পাঠে বন্যার্তদের জন্য সনাতন ধর্মালম্বীদের প্রার্থনা

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প

টঙ্গীবাড়িতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

আওয়ামী লীগ নেতা মির্জা আজমকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।

মুন্সীগঞ্জে প্রবীণ দম্পতির পাশে উপজেলা প্রশাসন

ডিসির সাথে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার মতবিনিময়

মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর ফয়সালের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাখালের

বিধ্বস্ত বিমান থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার!