বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ডিসির সাথে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার মতবিনিময়

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার জেলা প্রশাসকের কাছে সৌজন্য সাক্ষাতের পর সংগঠনের নেতৃবৃন্দ জেলা শাখার নবগঠিত কমিটি হস্তান্তর করেন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময় সভায় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ বলেন, মানবাধিকার সংস্থা বা মানবাধিকার সংগঠন হলো এমন একটি বেসরকারী সংস্থা যা নিপীড়িতদের মানবাধিকার লঙ্ঘন সনাক্তকরণ, ঘটনার তথ্য সংগ্রহ, এর বিশ্লেষণ ও প্রকাশনা, প্রাতিষ্ঠানিক উকিল পরিচালনা করার মাধ্যমে জনসচেতনতার প্রচার করে থাকে। এই প্রতিষ্ঠানগুলি মানবাধিকারের লঙ্ঘন ও সহিংসতা থামানোর জন্য প্রচেষ্টটা চালায়। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন , তথ্য সম্পাদক মোঃ মঞ্জিল দেওয়ান, নারী কল্যাণ সম্পাদক ডাক্তার তাহমিনা হাবিব, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার, মোঃ ফোরকান খান, সাইদুর রহমান পাইক, মোঃ খোকন মিয়া, ইয়াসিন সেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি 

ধীপুর মানব কল্যাণ সংঘ এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

পাঞ্জাবকে কাঁদিয়ে প্রথম শিরোপা জিতল বেঙ্গালুরু

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট সোহেল তাজের

লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

মুন্সীগঞ্জে  ব্যবসায়ীদের সাথে রাকার মতবিনিময়

পাহাড়ে সহিংসতায় দায়ীদের কোনো ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরকাদিমে ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারী টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নবচেতনা

সিলেটে নতুন ডিসি সারওয়ার আলম

খেলোয়াড়দের খোঁজখবর নিচ্ছেন জেলা ফুটবল কর্মকর্তারা