সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে শত কন্ঠে গীতা পাঠে বন্যার্তদের জন্য সনাতন ধর্মালম্বীদের প্রার্থনা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের সুস্থতা ও মঙ্গল কামনায়, মুন্সীগঞ্জে শত কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে দ্রুত সংকট কাটিয়ে উঠতে প্রার্থনা করেছেন সনাতন ধর্মালম্বীরা।

সোমবার সকালে সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সদর উপজেলার বিনোদনপুর সূত্রধর পাড়া এলাকায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে, শিশু-কিশোরদের শত কন্ঠে একত্রে উচ্চারিত হয় দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মঙ্গল প্রার্থনা, পরে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের পাশে থাকার আহবান জানিয়ে, সম্মিলিত প্রচেষ্টায় অসম্প্রদায়িক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ ও সম্প্রীতির মিলবন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, অশুভ পাশবিক শক্তি যখন, ন্যায়নীতি এবং সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠার জন্য।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে, দিন ব্যাপী শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ভক্তরা। প্রতিবছরের মত এ বছরও ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্মদিন।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রামপালে গ্রীষ্মকালিন ডিগবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পানহাটা শিকদার স্পোর্টিং ক্লাব

নাসিরনগরে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

ঈদের ছুটি শেষে মাঠে ফিরছে ক্রিকেট, অনুশীলনে শান্তরা

গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডে আগুন

ঈদুল আজহায় শেখ মুজিবের ছবি ছাড়াই নোট মিলবে 

মুন্সীগঞ্জ থানায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মাজেদুল ইসলামকে এনসিপির মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দিয়ে ১৮ সদস্যের কমিটি গঠন

মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১২