শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে পঞ্চসার সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার শ্মশানঘাট সার্বজনীন দুর্গা মন্দিরে চলছে জোর প্রস্তুতি। শুক্রবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন চন্দ্র মন্ডল বলেন, “আমরা এ বছর ব্যতিক্রমভাবে মন্ডপ সাজাচ্ছি। প্রতিমার সব কাঠামো বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে। সভাপতি রতন চন্দ্র বসাকের নির্দেশনায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পারবো। প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী শ্মশান সংলগ্ন পূজায় দেশ-বিদেশ থেকে বহু পূর্ণার্থী অংশ নেবেন।”

তিনি জানান, ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমী তিথিতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে পূজা শুরু হবে। এরপর ধাপে ধাপে – ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী পূজা, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী পূজা ও সন্ধীপূজা, ১ অক্টোবর মহানবমী পূজা, ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচদিনব্যাপী এ আয়োজন।

শাস্ত্রীয় বিধান অনুসারে এ বছর দেবী দুর্গা গজে চড়ে আগমন করবেন এবং দোলায় চড়ে বিদায় নেবেন, যা দেশ ও জাতির জন্য মঙ্গলবার্তা বয়ে আনবে।

উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ মুখর থাকবে দেবী আরাধনায়। মন্ত্রপাঠ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে থাকবে উৎসবমুখর পরিবেশ। “এসো মা, এসো”—এই আহ্বানে মুন্সীগঞ্জে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহোৎসব।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

কওমি মাদরাসা স্থাপনে নতুন নীতিমালা ও পৃথক হাফেজিয়া বোর্ডের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান

লৌহজংয়ে  পদ্মা নদী ভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

সিরাজদিখানে ডা. বদিউজ্জামান ডাবলুর ঈদ শুভেচ্ছা বিনিময়

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড ‘পারিবারিক দ্বন্দ্বে’: সেনাবাহিনী

টঙ্গীবাড়িতে আরিফ হালদার, লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

টঙ্গীবাড়িতে আরিফ হালদার, লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল

দেড় মাস পর ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বগুড়া হবে দেশের এভিয়েশন হাব: বিমানমন্ত্রী

শ্রমিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহরের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন