শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ

সজল সভাপতি শিমুল সম্পাদক

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকতা পেশাকে আরো দৃঢ় ও শক্তিশালি করতে জাতীয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া ডিজিটাল প্লাটফর্মের মুন্সীগঞ্জ জেলায় দ্বায়িত্বরত প্রতিনিধিদের নিয়ে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মুন্সীগঞ্জ (টিএমজেএ) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার  বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ শহরের সিক্রেট টেষ্ট চাইনিজ রেস্টুরেন্টে এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সাংবাদিক মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলকে সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি শেখ মো. শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি একাত্তর টিভির জেলা প্রতিনিধি জসীম উদ্দিন দেওয়ান, এশিয়া টিভির জেলা প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র জেলা প্রতিনিধি শাহনাজ হীরা, অনুষ্ঠান সম্পাদক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।

কার্যকরী সদস্যরা হলেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. গোলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ সময় সম্পাদক মাঈন উদ্দিন আহম্মেদ সুমন, বাংলাদেশের আলোর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ অর্নব।

এছাড়াও ৬ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এর সদস্যরা হলেন ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. মঞ্জুর মোর্শেদ, সময় টিভি স্টাফ রিপোর্টার ও সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি তানভীর হাসান, মাছরাঙা ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি একে আজাদ মুন্না ও দৈনিক আমার দেশ এর জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান।

 

সময়কে গুরুত্ব দিয়ে টেলিভিশন ও মাল্টিমিডিয়ার সাংবাদিকতা একত্রিত করার সাধুবাদ জানিয়ে পেশার মর্যাদাকে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সভার বক্তারা।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সিরাজদিখানে বাংলাদেশ ভারত বাউল সঙ্গীত উৎসবের সমাপ্তি

গজারিয়ায় রোকেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি পেলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মুন্সীগঞ্জের গর্ব ভাষা সৈনিক সফিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

গজারিয়ায় পঞ্চমবারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে ‘বড় অগ্রগতির সম্ভাবনা’

মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে কাচিঁ প্রতিকের পক্ষে প্রচারণা

মন্ত্রিসভায় ডাক পেলেন মামা-ভাগ্নে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল সহ আটক ৩ জন।