বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

প্রয়াসের বার্ষিক ক্রীড়ার সমাপনীতে সেনাপ্রধান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ণ
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকা সেনানিবাসের প্রয়াস প্রাঙ্গণে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়ারসর বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের সঙ্গে। ছবি- আইএসপিআর

বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়ায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে বুধবার ঢাকা সেনানিবাসের প্রয়াস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)  সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- তিন দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০১টি ইভেন্টে ৩০৩ শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। সমাপনীতে শিক্ষার্থীরা খেলার ইভেন্টের পাশাপাশি মার্চপাস্ট ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভিন্নভাবে সক্ষম শিশুসহ একীভূত কার্যক্রমে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর উন্নতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে  সুন্দর সমাজ গঠনে সবার সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি প্রয়াসের সব শিক্ষার্থীকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্য প্রদর্শনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরও বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রয়াসের পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিনসহ এ প্রতিষ্ঠানের সহকারী পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক, বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, ঢাকা ২০০৬ সালে ‘সেনা সহায়ক স্কুল’ নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীসহ ১ হাজার ৬৮৯ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বিশেষায়িত এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১৯ বছর ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তির মৌলিক অধিকার, কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, বিশেষ ও একীভূত শিক্ষা বাস্তবায়ন, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠনের ইফতার বিতরণ

মুন্সীগঞ্জে হলি কুরআন ইন্সটিটিউটে গ্রাজুয়েশন সিরিমনি ও বাচ্চাদের সম্মাননা প্রদান

মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্তা করলো তরুণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে লৌহজং প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় আহত ১

ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

Book fair begins on Feb 25: Bangla Academy

এনইআইআরের পরীক্ষায় সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ

বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

পদ্মা সেতুর তিন বছরপূর্তি আজ টোল আদায় আড়াই হাজার কোটি ছাড়িয়েছে