বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  এ সময় বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন।

 

বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান।

অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরকেও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।

 

বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।

– বাসস:

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ফেনীবাসীকে উদ্ধারের আকুতি ‘খাবারের চেয়ে এখন জীবিত উদ্ধার জরুরি’

মহাবিপদ সংকেতের আওতায় যেসব জেলা

শুদ্ধাচার লুডু : এ নিছক খেলা নয়

মাঝারি-বড় সংবাদমাধ্যমকে পুঁজিবাজারে শেয়ার ছাড়তে হবে

মুন্সীগঞ্জ-৩ মাকহাটি কেন্দ্রে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫, ককটেল উদ্ধার।

যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতার ঠাঁই হয়নি প্রার্থী তালিকায়

বৃক্ষমেলায় বাঁশের চা পান করলেন পরিবেশ উপদেষ্টা

বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ব্যাপক হামলা ইরানের

কেন দর্শক হারাচ্ছে ঈদনাটক, স্পন্সর জটিলতা নাকি একই মুখের পুনরাবৃত্তি

শেখ হাসিনার বিচার ও নিহতদের রাষ্ট্রীয় শহীদী মর্যাদার দাবি করবে বিএনপি