মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে আহত ৫

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডোবা এলাকার পদ্মা সেতু ৩০ নম্বর পিলারের ওপরে কার ও বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গেছে। এতে রোগীসহ ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলার বরাবর গেলে প্রথমে একটি কার ও পরে ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শিবচরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠায়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নকিব আকরাম হোসেন বলেন, পদ্মা সেতুর ওপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি নেতার মৃত্যুদণ্ড চান আয়াতুল্লাহ খামেনি

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে আলোচনায় যারা

অপারেশন ডেভিল হান্ট : সিরাজদিখানে কৃষকলীগের সভাপতি গ্রেপ্তার

লরির ধাক্কায় একটি বগিসহ উল্টে যায় ট্রেনটি

লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১

মুন্সীগঞ্জের ৩ টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

বেলজিয়ামকে থামিয়ে সেমি-ফাইনালে স্পেন, তবে গোল হজম করতে হলো

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিল, এক উপদেষ্টার দাবি নাকচ করলেন আরেক উপদেষ্টা

অধ্যক্ষ আবদুর রাজ্জাক হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেন থেকে উদ্ধারের পর আহত এক যাত্রীকে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা। বেলুচিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায়।

পাকিস্তানে ট্রেনে জিম্মিদশার অবসান, ৩৩ হামলাকারীসহ নিহত ৫৮