শনিবার , ১১ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বেলজিয়ামকে থামিয়ে সেমি-ফাইনালে স্পেন, তবে গোল হজম করতে হলো

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১১, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ণ

মিনিট বিশেক বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছাড়লেন তিবো কোর্তোয়া। সুযোগ পেয়ে ভরসার প্রতীক হয়ে উঠতে পারলেন না সানা লমেন্স, বরং তার ভুলের সুযোগে মাঠে নেমেই আবার নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। এই সুপার সাবের শেষের গোলে, বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে পা রাখল স্পেন।

লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটলারে। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো। আবারও মাঠে নেমেই ব্যবধান গড়ে দিলেন মিকেল মেরিনো।

মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে স্পেন। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স।

ম্যাচের শেষ দিকে চোটে মাঠ ছাড়া থিবো কোর্তোয়ার বদলি গোলরক্ষক সেনে লামেন্স একটি সহজ শট তালুবন্দি করতে ব্যর্থ হন। ফিরতি বলেই গোল করে স্পেনকে জয় এনে দেন মেরিনো। এর আগে মেরিনোর গোলেই শেষ ষোলোয় একইভাবে পর্তুগালকে বিদায় করেছিল স্পেন।

ম্যাচের প্রথমার্ধে ফাবিয়ান রুইজ স্পেনকে এগিয়ে দিলেও দুর্দান্ত এক হেডে বেলজিয়ামের হয়ে সমতা ফেরান চার্লস ডি কেটেলারা।

আগামী ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম আবার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তারা।

সেই মিকেল মেরিনরোর গোল

পর্তুগালের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। বেলজিয়ামের বিপক্ষে আজকেও বদলি নামার পর ২ মিনিট পর গোল করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৮৬ মিনিটে মাঠে নামা মেরিনো গোল করেছেন ৮৮ মিনিটে। পাউ কুবারসির শট বেলজিয়াম গোলরক্ষক লামেন্স তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি শটে বল জালে জড়ান মেরিনো।

গত মে মাসে বেলজিয়ামের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সংবাদ সম্মেলন। সেখানেই রোমেলু লুকাকুকে নিয়ে কোচ রুডি গার্সিয়া বিপরীতমুখী কথা বললেন, ‘লুকাকু আগের মতো নেই। শুরু থেকে খেলতে পারবে কি না, জানি না। তবে আমাদের সেরা স্ট্রাইকার।’

এ কেমন কথা! ফিটনেস হারানো কাউকে বিশ্বকাপ দলে রেখে কোচ আবার বলেন সেরা স্ট্রাইকার! তখন ব্যাপারটা ঠিক বোঝা না গেলেও টের পাওয়া যাচ্ছে বিশ্বকাপে এসে।

কোয়ার্টার ফাইনালের আগে বেলজিয়ামের পাঁচ ম্যাচের চারটিতে বদলি নেমেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। শুরুর একাদশে ছিলেন শুধু ইরান ম্যাচে। কিন্তু তাতে পুরোটা বলা হয় না।

লুকাকু বদলি নেমে সর্বশেষ তিন ম্যাচেই গোল করেছেন। বানিয়েছেন একটি গোলও। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে বদলি হিসেবে তিন ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় লুকাকু। খুব স্বাভাবিকভাবেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ভালোমতোই জানেন, বেলজিয়াম তাদের সেরা স্ট্রাইকারকে ঠিকই কোনো এক সময় মাঠে নামাবে।

মজার বিষয়, অন্য দলের কোচরাও ব্যাপারটি জানতেন। তারপরও লুকাকুর গোল আটকাতে পারেননি। কারণ, বক্সে লুকাকুর দানবীয় উপস্থিতি এবং তাঁর প্রভাব। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা ও ৯৩ কেজি ওজনের এই স্ট্রাইকার অবশ্যই বেলজিয়ামের সোনালি প্রজন্মের মতো সোনালি সময়টা পেছনে ফেলে এসেছেন। কিন্তু স্ট্রাইকারদের গোল আদায় করে নেওয়ার যে সহজাত বৈশিষ্ট্য, সেটা তো হারাননি।

মিসর ম্যাচে যেমন ৬৬ মিনিটে বদলি নেমে কয়েক মুহূর্তের মধ্যে আত্মঘাতী গোল ‘আদায়’ করে দলকে সমতায় ফেরান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিটে নেমে পরের মিনিটে গোল। শেষ ৩২ দলের রাউন্ডে সেনেগালের বিপক্ষেও বদলি নামা লুকাকুর গোলেই সমতায় ফেরে বেলজিয়াম। এটুকু পড়ে মনে হতে পারে লুকাকুর বুঝি জন্মই হয়েছে বদলি নেমে গোল করার জন্য!

না। মোটেও তা নয়। ২০১৮ বিশ্বকাপে যেমন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছাড়া সব ম্যাচেই তিনি একাদশে ছিলেন। ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে বিদায় করা সেই ম্যাচে গোল না পেলেও খেলেন দুর্দান্ত। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও কিন্তু বদলি নেমে গোল আছে লুকাকুর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯১ মিনিটে বদলি নেমে অতিরিক্ত সময়ে তাঁর গোলেই পরের ধাপে উঠেছিল বেলজিয়াম।

অবশেষে স্পেনের জালে বল, ৬৪৯ মিনিট পর সিমনের গোল হজম

কোয়ার্টার ফাইনালে এসে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো বল প্রবেশ করল স্পেনের জালে। টানা দীর্ঘ ৬৪৯ মিনিট পর অবশেষে গোল হজম করলেন দলটির গোলরক্ষক উনাই সিমন।

শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলসে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্পেন ও বেলজিয়াম। প্রথমার্ধ শেষে ম্যাচে চলছে ১-১ গোলে সমতা। অথচ বল দখল ও আক্রমণে বরাবরের মতো একক আধিপত্য দেখিয়েছে স্প্যানিশরা। ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজ তাদেরকে এগিয়ে দেওয়ার পর ৪১তম মিনিটে সিমনকে পরাস্ত করে সমতা টানেন চার্লস ডি কেটেলারে।

গোছানো আক্রমণে অভিজ্ঞ তারকা কেভিন ডি ব্রুইনা ডানপ্রান্তে খুঁজে নেন রাইটব্যাক টিমোথি কাস্টানিয়েকে। ডি-বক্সে তার ফেলা নিখুঁত ক্রসে জোরালো হেডে জাল কাঁপান ইতালিয়ান ক্লাব আতালান্তার ফরোয়ার্ড ডি কেটেলারে।

বিশ্বকাপের মঞ্চে শেষবার সিমন গোল হজম করেছিলেন গত কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে। ওই ম্যাচের ৫১তম মিনিটে আও তানাকা লক্ষ্যভেদ করেছিলেন স্পেনের জালে। সেদিন ২-১ গোলে হেরে গিয়েছিল লা রোহারা। এরপর থেকে একদম অভেদ্য দুর্গ গড়েছিলেন সিমন, যেখানে শেষমেশ ফাটল ধরিয়েছেন ডি কেটেলারে।

বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড আগেই গড়েছেন সিমন। তার আগে ৩৬ বছর ধরে কীর্তিটি ছিল ইতালির গোলরক্ষক ওয়াল্তার জেঙ্গার দখলে। তিনি ১৯৯০ সালের আসরে টানা ৫১৭ মিনিট কোনো গোল হজম করেননি।

এবারের আসরে আগের পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখেছিলেন ২৯ বছর বয়সী সিমন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেন ড্র করেছিল চমক জাগানো কেপ ভার্দের সঙ্গে। এরপর সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে হারায় তারা।

গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠা লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের শেষ বত্রিশে প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। ওই ম্যাচে ৩-০ গোলে জয়ের পর ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে তারা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের গর্ব: শহীদ মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদ নিজামউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

লৌহজংকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মানববন্ধন ও আলোচনা সভা

কিডস ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

মরহুম শাহজালাল শিকদার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

সরকারি চাকুরিজীবীর নাতি-নাতনিরাও পেনশন, গ্রাচুইটির সুবিধা পাবেন

সিরাজদিখানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফল প্রত্যাখ্যান আবিদের

মুন্সীগঞ্জ আদালতের মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন