রবিবার , ১২ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে স্কুল দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১২, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি ও আপত্তিকর ছবি-ভিডিও ধারণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দপ্তরীর নাম মো. আলমগীর হোসেন সরদার (৪২)। তিনি উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
আজ (১২ জুলাই) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, দপ্তরী আলমগীর সরদার তার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে মুঠোফোনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও দেখায়। পরবর্তীতে সে ছাত্রীকে ঠিক একইভাবে নিজের ছবি ও ভিডিও ধারণ করে দপ্তরির ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে। এর আগে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি (ব্যাড টাচ) করা হয়েছিল বলেও জানান তার মা।
অভিযুক্ত দপ্তরী ওই ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে বলে যে, সে যদি তার কথামতো ছবি ও ভিডিও না পাঠায়, তবে তাকে ‘রামিছা’র মতো হত্যা করা হবে। এই হুমকির পর থেকে অবুঝ শিশুটি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় নিরুপায় হয়ে পরিবারটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হয়। পরবর্তীতে ইউএনও বিষয়টি খতিয়ে দেখার জন্য ভুক্তভোগী পরিবারকে লৌহজং থানায় পাঠান।
ছাত্রীর মায়ের দাবি এই ঘটনার পর থেকে তার পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেশমা আখতার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসারকে জানানো হলে স্যার বিষয়টি তদন্ত করছে। বিষয়টি জানাজানির পর অভিযুক্ত আলমগীর হোসেন সরদার পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত লম্পট দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ২০২৫: সদরে পাশের হারে সেরা ১০ স্কুল

লজ্জাবতী বানর: আবাস হারানো ‘পরিবেশের বন্ধু’

মুন্সীগঞ্জের মেয়ে ও চীনা নাগরিকের ভালোবাসার গল্প

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদীখানে বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদীখানে বিএনপির দোয়া মাহফিল

মিরকাদিমে দেশী ও প্রবাসী মানব কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খালেদা জিয়ার মৃত্যুতে  বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

রামপালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল 

সাম্প্রদায়িক হামলার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট

সিরাজদিখানে বিএনপির সহযোগি সংগঠন গুলোর যৌথ মতবিনিময় সভা।

তিন রাস্তার মোড়ে বসে ইউপি সদস্যের ওয়ার্ড সভা, যান চলাচলে ভোগান্তি!