শনিবার , ১১ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের  চেয়ারম্যান হলেন মোশারফ হোসেন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১১, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

মাহবুব আলম  :বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন পুস্তি। তিনি ১৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পেয়েছেন মাত্র ৪৩টি ভোট।

 শনিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি বলেন, বিগত ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে। মোশারফ হোসেন বলেন, ‘ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করব।

বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারা দেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ ছাড়া সংগঠনের ৩৩টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকি দুই পদে শনিবার ভোটগ্রহণ হয়েছে। ভোটে পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন মাত্র ৯৫ ভোট।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ