সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। এতে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসংযোগ কর্মসুচী অনুষ্ঠিত

আহসানুল আলম মারুফ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

আহসানুল আলম মারুফ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

সন্ধ্যার মধ্যে মুন্সীগঞ্জ সহ যেসব জেলায় তীব্র বজ্রপাত, শক্তিশালী কালবৈশাখীর শঙ্কা

মুন্সীগঞ্জে ফরিদা আহম্মদ রুনি’র মৃত্যুবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে ফরিদা আহম্মদ রুনি’র মৃত্যুবার্ষিকী পালিত

দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের বৈঠক

‘ঘুম থেকে ডেকে তোলায়’ বাবাকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহসীন মিয়া

মুন্সীগঞ্জের মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা