শুক্রবার , ১০ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

এমবাপের পেনাল্টির আগে কেন ৩ মিনিট ১২ সেকেন্ডের অপেক্ষা, আর্লিং হলান্ড কি বলেন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১০, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

অনেকটা দেরি হওয়ার পর পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে, সামাজিক মাধ্যমে ব্যাপারটি তুলে ধরেন আর্লিং হলান্ড, ম্যাচের পর প্রশ্ন তোলেন ফ্রান্সের কোচও।

হলে, তা বেশ অস্বাভাবিকই বটে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার পর শট নেওয়ার মাঝখানে পেরিয়ে যায় ৩ মিনিটে ১২ সেকেন্ড! ম্যাচের পর সেই দেরি হওয়া নিয়েই প্রশ্ন তুললেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশোঁ।

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ২৫তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। মরক্কোর ডিফেন্ডার নুসায়ের মাজরাউই বক্সের ভেতর এমবাপেকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পেনাল্টির সঙ্কেত দেন রেফারি। শুরুতে বল নিয়ে স্পটে রাখেন উসমান দেম্বেলে। তবে অনুমিতভাবেই শট নিতে এগিয়ে যান এমবাপে।

সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাকে। প্রতিটি সেকেন্ড তখন যেন অনেক দীর্ঘ। টিভি পর্দায় ফুটে উঠেছিল, ভিএআর পরীক্ষা হচ্ছে। কিন্তু সেটি যেন শেষই হচ্ছিল না।

এমবাপের চোখেমুখে বিরক্তি ছিল স্পষ্ট। দীর্ঘ অপেক্ষার পর শট নিতে গিয়ে গড়বড় করেন ফরাসি অধিনায়ক। এমনিতে তিনি পেনাল্টিতে সবসময়ই আত্মবিশ্বাসী। কিন্তু এবার রান আপে ছুটে একটু থেমে আবার শট নেন, যেখানে অস্বস্তি ফুটে ওঠে বেশ। তার দুর্বল শট অনায়াসেই ধরে ফেলেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনু।

এমন নয় যে, এমবাপে পেনাল্টিতে কখনও ব্যর্থ হননি। তবে সেই হার খুবই কম। এই শটের আগে দেশের জার্সিতে টানা ১৫টি পেনাল্টিতে তিনি সফল হয়েছিলেন।

এবার ওই ব্যর্থতার পরই রেফারির সঙ্গে বেশ উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় তাকে। পেনাল্টির আগে এত দেরি হওয়া নিয়েই যে আপত্তি জানাচ্ছিলেন তিনি, সেটা বুঝতে কারও সমস্যা হওয়ার কথা নয়।

এই বিশ্বকাপেই দুর্দান্ত ফর্মে থাকা আরেক তারকা নরওয়ের আর্লিং হলান্ড তো নিজেকে ধরে রাখতে না পেরে সামাজিক মাধ্যমে লিখেই ফেলেন, “too long.”

ম্যাচের পর হলান্ডের ওই কথার সূত্র ধরেই জিজ্ঞেস করা হয় দিদিয়ে দেশোঁকে। ফ্রান্সের কোচ বললেন, এতটা দেরির কারণ তিনি নিজেও জানেন না।

“আমি হলান্ডের সঙ্গে পুরোপুরি একমত। আামি যতটা জানি, একটি ভিএআর রিভিউ চলছিল এবং তারপর দ্বিতীয়বার পর্যালোচনা হয়, যাতে দুই মিনিট সময় লেগেছিল। ঠিক নিশ্চিত নই, কী ঘটেছিল।”

“বেশ কিছুটা সময় লেগে যায়। কিলিয়ান শট নেওয়ার জন্য প্রস্তুতই ছিল। (পেনাল্টিতে ব্যর্থ হওয়া নিয়ে) আমি কোনো অজুহাত খুঁজতে চাই না, কিন্তু পরিস্থিতিটা সহজ ছিল না তার জন্য।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সিরাজদিখানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে স্থানীয় জনগন

ঢাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

ঢাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

লৌহজংয়ে নিষিদ্ধ ভেশাল জাল উচ্ছেদ অভিযান

আগামীকাল শুক্রবার সদরের ৬১ এলাকায় ৪ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

আগামীকাল শুক্রবার সদরের ৬১ এলাকায় ৪ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাঁওদিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত উপলক্ষে দোয়া

ভালো কাজই আনে সম্মান : ভিলেজ হেল্প সেন্টার গ্রাম উন্নয়নের নতুন দিগন্ত

তামিলনাডুতে অভিনেতা-রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

একে খন্দকার আর নেই

বজ্রযোগিনীতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী