রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে নিষিদ্ধ ভেশাল জাল উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসের যৌথ অভিযানে ছয়টি নিষিদ্ধ ভেশাল জাল উচ্ছেদ করা হয়েছে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল দশ-টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার বৌলতলী ও গাঁওদিয়া ইউনিয়ন বিলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ ভেশাল জাল উচ্ছেদ করা হয়৷ বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান বৌলতলী থেকে তিনটি ও গাঁওদিয়া থেকে তিনটি ভেশাল জাল উচ্ছেদ ও ভেশালের স্থাপনা ভেঙে দেয়া হয়েছে৷ তিনি আরও বলেন দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় অভিযান চলমান থাকবে৷ ##

সর্বশেষ - মুন্সীগঞ্জ