রবিবার , ৩১ মে ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মিরকাদিমে গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ৩১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য  কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  সৈয়দা নুরমহল আশরাফী।

এতে  উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক  একেএম ইরাদত মানু, মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার  মোঃ মাসুদুর রহমান।

মিরকাদিম পৌরসভার আয়োজনে এবং ফুল পাখি নদী সংস্থার সহযোগিতায় এ  অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান রতন বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম পূর্বশর্ত। মিরকাদিম পৌরসভার এ উদ্যোগ নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল হলে পৌর এলাকার পরিবেশ আরও বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান জানান, নতুন এ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়মিতভাবে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ ও পরিবেশবান্ধব উপায়ে তা অপসারণের ব্যবস্থা করা হবে। এর ফলে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়িত হলো।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
জেলা প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময়

জেলা প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময়

‘নতুন সরকারের সামনে যত চ্যালেঞ্জ’,‘সারাদেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ’

‘নতুন সরকারের সামনে যত চ্যালেঞ্জ’,‘সারাদেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ’

পুলিশ কর্মকর্তাকে ম্যানেজার বানিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির শপথ গ্রহণ

পঞ্চসারে ৩ কোটি ৩৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জ হাসপাতালে ডেঙ্গু রোগির মৃত্যু: অবহেলার অভিযোগে নার্সদের মারধর, উত্তেজনা, পুলিশ মোতায়েন, তদন্ত কমিটি

ঠাকুরগাঁওয়ের মাটিতে চাষ হচ্ছে স্ট্রবেরি ভালো ফলনের আশায় কৃষক

আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪

সংশোধিত বাজেট হচ্ছে আরও আঁটসাঁট, গাড়ি কেনা-বিদেশ ভ্রমণ বন্ধ