সোমবার , ১৮ মে ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৮, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সম্প্রতি পাকিস্তান নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।  নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তা ও অপতৎপরতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি ‘মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে’—এ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এ ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

আইএসপিআর দাবি করে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। তারা সতর্ক করে বলে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক অবস্থান নিলে তার পরিণতি শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলতে পারে।

তিনি আরও মন্তব্য করেন, গত বছরের একটি সামরিক পরিস্থিতির মতো ঘটনা আবার ঘটলে ভারতের সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ কঠোর অবস্থান তুলে ধরেন।

তার এই বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। আইএসপিআর বিবৃতিতে এটিকে ‘উগ্র জাতীয়তাবাদী ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য বলে উল্লেখ করে বলা হয়, পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি কেবল উত্তেজনা বাড়ায়।

পাকিস্তান আরও অভিযোগ করে, ভারত দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি, সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা এবং আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচারের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সব মিলিয়ে দুই দেশের শীর্ষ সামরিক বক্তব্য ঘিরে আবারও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র- যুগান্তর

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির ও সম্পাদক নিশু

টাঙ্গাইলে দোকানীর লাশ উদ্ধার

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল

মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার ও জনগণের নিরাপত্তায় নেতাকর্মীদের শপথ করালেন – এমপি আব্দুল্লাহ

ঢাকা উপ-অঞ্চলের ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্য

রামপালে বিএনপির উদ্যোগে ভাষা দিবস পালিত

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা- রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো

ফ্লাইট চালু হলে প্রবাসীদের দ্রুত যাত্রার ব্যবস্থা করবে সরকার

আদালতে জবানবন্দি: মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা