শনিবার , ১৬ মে ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গাজীপুরে পাঁচ হত্যা, পদ্মায় মিলল প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৬, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ঘোরদৌড় বাজারস্থ পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি (আইসি) মো. ইলিয়াস।
তিনি বলেন, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। নৌ পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার ভাই আব্দুল জব্বার লাশটি ফোরকানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। লাশটির সুরতহাল চলছে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এর পূর্বে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় নিজ কার্যালয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ