বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বিসিবি সভাপতি আমিনুল থাকেন ১২ হাজারের ভাড়া বাসায়!

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:  গত ৩০ মে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরপুরে একটি সাধারণ দুই কক্ষের ফ্ল্যাটে ভাড়া থাকছেন। অস্ট্রেলিয়ায় বসবাসকারী সাবেক এই জাতীয় দলের অধিনায়ক সম্পর্কে অনেকের ধারণা ছিল যে, তিনি হয়তো বোর্ডের পক্ষ থেকে কোনো পাঁচতারা হোটেল বা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি তার নিকটাত্মীয়ের বাড়ির কাছাকাছি একটি সাধারণ ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই)  একটি সূত্র জানিয়েছে, ‘বাসাটির ভাড়া মাত্র ১২ হাজার টাকা।’ সূত্র আরও জানায়, বাড়িটি যেহেতু একটি গলির ভেতরে অবস্থিত, তাই তিনি বাইরে যাওয়ার সময় বা ফিরে আসার সময় মাস্ক পরেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। এছাড়া তিনি বিসিবির গাড়িও ব্যবহার করেন না বলে জানা গেছে।

একজন বিসিবি পরিচালক জানান, ‘গতবার তার অবস্থান নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছিল, যা তাকে কষ্ট দিয়েছিলো। তিনি আমাদের কাছ থেকে বড় বা বিলাসবহুল কিছু চান না। তিনি কোনো হোটেলেও থাকছেন না।’

গত ৩০ মে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব পালন করে আসছেন। তার এই সাদামাটা জীবনযাপন অনেকের প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে পঞ্চসার ইউনিয়নের বনিকপাড়ার বাসিন্দারা

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন ফরম কিনলেন এমপি মৃণাল কান্তি দাস

সাহিদা হত্যাকাণ্ডের ঘটনার জবানবন্দি দিলেন প্রেমিক তৌহিদ

রাজবাড়ীতে ব্যবসায়ীকে মিথ্যা মামলা থেকে মুক্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

ওয়াকফার বিপুল পরিমাণ সম্পত্তি আত্মসাতের অভিযোগ আবু তালেবের বিরুদ্ধে

কাল মুন্সীগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে জুলাই মঞ্চের র‍্যালি ও দোয়া

মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পুরস্কার পেয়েছেন আল আমিন

সিরাজদিখানে চাচা হত্যায় যুক্তরাষ্ট্রে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড

নারী ফুটবলে ইতিহাস বাংলাদেশের

হাদি হত্যা: আসামি ফয়সাল-আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু