মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

রামপালে রতনের পক্ষে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ও মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইব্রাহিম আহমেদ তপুর উদ্যোগে রামপালে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রামপাল ইউনিয়নের সুখবাসপুর তিনসিড়ি ঈদগাহ মাঠে মঙ্গলবার বিকালে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সেরু ভুইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিশু, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর ভূইয়া, রামপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক উজ্জ্বল ও বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত