সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে বালু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে বালু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগর কুইচ্চামারা এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে মো. সিদ্দিক (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে গুরুতর অবস্থায় তাদের দুইজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। বিল্লাল নামে আরও একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বিল্লালের স্ত্রী রাবেয়া খাতুন জানান, আমার স্বামী ও সিদ্দিক ভাই একসঙ্গে বালুর ব্যবসা করতো। শনিবার বিকালের দিকে পূর্ব শত্রুতার জেরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৮/৯ জন ব্যক্তি আমার স্বামী ও সিদ্দিক ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক সিদ্দিক ভাইকে মৃত ঘোষণা করেন ও আমার স্বামীকে ঢামেকে ভর্তি দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ