বুধবার , ২২ জুলাই ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

টংগিবাড়ীতে ৫ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে টংগিবাড়ী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টংগিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা থানার বানুমল্লিকের কান্দী এলাকার সেকান্দার মল্লিকের ছেলে মোঃ রিদয় এবং মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর পূর্ব পাইকপাড়া এলাকার মৃত হাবিবুর সিকদারের ছেলে নুর ইসলাম সিকদার।

গ্রেপ্তারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টংগিবাড়ী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত