স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামকে পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামকে পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ক্ষতিগ্রস্তরা জানান, এরই মধ্যে পদ্মার ভাঙনে গ্রামটির প্রায় ৬০-৭০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ৩০০-৪০০ পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। যেকোনো মুহূর্তে বড় অংশ নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙন চলমান থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।


















