শনিবার , ৩০ মে ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মিরকাদিমে  কুরবানি-পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ডিসি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ৩০, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি-পরবর্তী বর্জ্য অপসারণ ও মিরকাদিম পৌরসভার সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।

 

শনিবার বেলা ১১টায় তারা মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, সড়ক ও ড্রেন পরিষ্কার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তারা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, কুরবানির ঈদের পরপরই বর্জ্য অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ও কার্যকরভাবে বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম  পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে পৌরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া মিরকাদিম পৌরসভার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে আগামী ১ জুন থেকে একটি বেসরকারি এনজিও যুক্ত হবে। কুরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পৌরসভার কর্মচারীগণ  উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত,বাসে আগুন

মিরকাদিমের নূরপুর যুব সমাজের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘ওয়াটার পোলো’ প্রতিযোগিতা

সুখবাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় যুবক আহত  

পবিত্র আশুরা উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে ভাত খাওয়ার সময় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

আশুরায় বেশি বেশি নেক আমল করার আহ্বান ড. ইউনূসের

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সদর উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেপ্তার

মুন্সীগঞ্জ-৩: বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি

মুন্সীগঞ্জ জেলা বিজেপির পূর্নাঙ্গ কমিটি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত