মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এই নির্দেশ দেন তিনি।এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান তারা।

তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ স্টেট বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না।’

তারেক রহমান আরও বলেন, ‘প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’

এসময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সিরাজদিখানে তীব্র গরমে ৩০ শিক্ষার্থী অসুস্থ

মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মারা গেছেন

নোয়াখালীতে রাস্তা ভুলে আটকে গেল গরুভর্তি পিকাপসহ চোরের দল

ইউনেস্কোর সংগীতায়োজনে মুন্সীগঞ্জের জাহিদ নিরব

লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই: ময়নাতদন্তকারী চিকিৎসক

হংকং, চায়নাকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ: হামজা চৌধুরী

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লৌহজংয়ে লিফলেট বিতরণ

হিরণ কিরণ থিয়েটারের নতুন কমিটি গঠন, সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শামীম