শনিবার , ৩১ মে ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন চলবে ঢাকার শহরতলি প্ল্যাটফর্ম থেকে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ৩১, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচল করা ৬টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের ‘শহরতলি প্লাটফর্ম’ থেকে পরিচালনা করা হবে।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।কর্মপরিকল্পনায় বলা হয়, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের ‘শহরতলি প্লাটফর্ম’ থেকে পরিচালনা করা হবে।

এতে আরও বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ৩ জুন থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

 

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।

এছাড়া ঈদের আগের ১০ দিন এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জের রূপকথার বিশ্বজয়: এবার রাশিয়ার বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশ

বজ্রযোগিনী ৪৫০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

রামপালে উন্মুক্ত বাজেট সভা

রামপালে উন্মুক্ত বাজেট সভা

তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী করে ফেনী থিয়েটারের কমিটি গঠণ

মুন্সীগঞ্জ জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন মাহবুবুর রহমান

লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে

বজ্রপাতে স্ত্রীর সামনে স্বামী, ছেলের সামনে বাবার মৃত্যু

দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের বৈঠক

লৌহজংয়ে সংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মামুন

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মামুন