বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে সংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন৷
আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা করেন৷
সাংবাদিকরা এ সময় ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷ ইউএনও ফারজানা ববি মিতু সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷  সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন৷  জবাবে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং নিউজ করার ক্ষেত্রে ইউএনওর বক্তব্য দেওয়ার অনুরোধ করেন৷
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারন সম্পাদক এম তরিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক আবু নাসের লিমন, তাজুল ইসলাম রাকিব, ফৌজি হাসান খান রিকু, মো. শহীদ সুরুজ, মো. সুবিন, মো. সোহেল রানা, আসাদুজ্জামান নবীন, মো. স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। ##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত