মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি

ইসরাইলী মুসলিমদের উপর নৃশংস হত্যার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে রাজবাড়ী সরকারী কলেজ চত্বরে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ করে।

এসময় বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল প্রমুখ।

পরে দুপুর ১২ টায় রাজবাড়ী আজাদী ময়দানের ছাত্রদল আহবায়কের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন,  জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ইসরাইলে নৃশংস হত্যার প্রতিবাদ জানান ও গণহারে ইসরাইলি পণ্য বয়কটের দাবি জানান। যারা পণ্য বয়কটের নামে লুটপাট করছে তাদের শাস্তির পাশাপাশি রাজবাড়ীতে কেউ এ ধরণের অপরাধ করলে ছাত্রদল তাদের প্রতিহত করবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মাহবুব আলম জয়ের কবিতা ‘তোমাকে দেবো কদম ফুল’

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছেন মিজান সরদার

তেলের ওপর কঠোর মার্কিন অবরোধের মুখে বৈদ্যুতিক যানে ঝুঁকছে কিউবানরা

গজারিয়ায় গাড়ি চাপায় নারী শ্রমিক নিহত

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট সোহেল তাজের

দেশবাসী স্বৈরাচারমুক্ত বাংলা নববর্ষ উদযাপন করেছে: মিজানুর রহমান সিনহা

ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসে লেখা থাকবে: উমামা

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে  এরশাদ হাসানের একক নাটক  ভাসানে উজান মঞ্চস্থ হতে যাচ্ছে