মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক বিএনপি নেতাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

রাসেদ বিল্লাহ চিশতীঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় একটি পিস্তল,একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোরে যৌথ বাহিনী বাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবুল হোসেন বাহার (৪৫) বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির নুর মিয়ার ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, বিষয়টি মনে হচ্ছে পরিকল্পিত। বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে এনে বলে এগুলো তার অস্ত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

চরকেওয়ার ইউনিয়ন যুবদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

মুন্সীগঞ্জে -ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবুজ কুঁড়ির বৃক্ষরোপন 

মুন্সীগঞ্জে মাঝরাতে আগুনে পুড়ল ৪টি টং দোকান

মুন্সীগঞ্জে ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

মুন্সীগঞ্জে হত্যাসহ ১৪ মামলার আসামী ‘চাক্কু মিলন’ গ্রেফতার

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০

লৌহজংয়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল