বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পলিথিন কারখানায় অভিযান জরিমানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ

পলিথিন কারখানায় অভিযান জরিমানা।

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি পলিথিনসহ কাঁচামাল জব্দ এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে ‘নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার কেজি পলিথিনসহ কাঁচামাল জব্দ করা হয়। এ সময় পলিথিন উৎপাদন ও মজুদ রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। মূলত মালিকপক্ষ দিনে অভিযান হবে এই ভয়ে রাতের বেলায় অবৈধ পলিথিন উৎপাদন করেন। তাই হাতেনাতে ধরার জন্য মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধ করতেই হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রিট খারিজ, ইশরাকের শপথ নিতে ‘বাধা নেই’ দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা

লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে পরিপত্র পরিপন্থী ব্যক্তির নামে প্রস্তাব প্রেরণ

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

সভাপতি ঘোষিত শ্রমিক লীগের সম্মেলন স্থগিত করলো সা. সম্পাদক

কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা