বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ শিল্পকলায় কাল মঞ্চস্থ হচ্ছে নাটক ছিন্নমুকুল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: এক ঝাঁক নতুন পুরাতন নাট্যকর্মীর সমন্বয়ে মঞ্চে আসছে প্রজন্ম থিয়েটার মুন্সীগঞ্জ। আগামীকাল ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চ মাতাবেন এই নাট্য সংগঠনের দুই ডজন কর্মী। নতুন এই নাট্য সংগঠনটি প্রথম মঞ্চে আসছেন।   দর্শক মাতাতে টানা ১৫ দিন চলছে নাটকের রিহার্সাল। নাটকের নাম ছিন্নমুকুল। এই সংগঠনের নাট্যকর্মীদের জন্য নতুন নাটক এটি। নাট্য সংগঠনটিও নতুন। মঞ্চে প্রজন্ম থিয়েটারের প্রথম প্রযোজনা এটি।  নাটক লিখেছেন জাহাঙ্গীর আলম ঢালী।  নির্দেশনায় আছেন সুদিপ দাস দ্বীপ।

আগামী ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় প্রজন্ম থিয়েটার, মুন্সীগঞ্জের লোগো উম্মোচন, আলোচনা সভা এবং নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত  মানু। এতে  সভাপতিত্ব করবেন প্রজম্ম থিয়েটারের আহ্বায়ক  মোজাম্মেল হোসেন সজল।

 সুদিপ দাস দ্বীপ এই নাটকের নির্দেশনা দিচ্ছেন এবং পাশাপাশি নাটকের মূল চরিত্রে অভিনয়ও করছেন। পুরনো নাট্যকর্মী হিসেবে ঋত্তিক,হ্নদয়,অনিক ও জয়ের মতো ভালো মানের অভিনেতারা রয়েছেন এই সংগঠনে এবং নাটকে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা

জাফলংয়ে ২ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

হরগঙ্গা কলেজে তিনদিনব্যাপী বুট ক্যাম্প শুরু

আধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের প্রতি এমপি মৃণাল কান্তি দাসের সহমর্মিতা

আধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের প্রতি এমপি মৃণাল কান্তি দাসের সহমর্মিতা

পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম

কাজান উৎসবে জায়গা পেল বাংলাদেশের আরেক সিনেমা

মুন্সীগঞ্জ ছাত্রলীগ নেতা পাভেল গ্রেপ্তারের পর জেল হাজতে

মুন্সীগঞ্জে নৌকার পক্ষে ভোট চাইলো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

মুন্সীগঞ্জ পৌর মেয়রের পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদর আসনে