সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে বিস্ফোরক মামলায় খালাস পেলেন বিএনপির ১১৫ নেতাকর্মী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে দীর্ঘ ১১ বছর আইনি লড়াই শেষে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন শ্রীনগর উপজেলার সাবেক বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মমিন আলীসহ বিএনপির ১১৫ নেতাকর্মী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক জশিতা ইসলাম দুপক্ষের শুনানি শেষে এ রায় দেন। তবে শুনানির সময় সাক্ষীদের জবাববন্দি পর্যালোচনা করা হয়। মামলায় ২২ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ‘২০১৩ সালে মমিন আলীসহ ১৪৮ জনের নামে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে।

তিনি আরও বলেন, ‘উক্ত মামলায় চার্জশিটে ১১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৫ সালে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষ ২২ সাক্ষীকে আদালতে উপস্থিত করেন।

আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের দমন নিপীড়নের অংশ হিসেবেই একাধিক মামলা দেয়া হয়েছিলো। অনেকে জেল খেটেছেন, রিমান্ডেও নির্যাতনের শিকার হয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত সব আসামিদের এই মামলা থেকে খালাস দিয়েছেন।

এ দিকে দীর্ঘ দিন মামলা পরিচালনার পর খালাস পেয়ে খুশি বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ পৌর মেয়রের পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদর আসনে

গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?

মুন্সীগঞ্জে এনসিপির সমন্বয়  কমিটি :  প্রধান সমন্বয়ক মাজেদুল ইসলাম

সিরাজদিখানে বিএনপির সহযোগি সংগঠন গুলোর যৌথ মতবিনিময় সভা।

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার, ডিসি ও ইউএনওরা

স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্বামীরও মৃত্যু

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালত, বাসাবাড়িতে মিললো ৩’শ বস্তা চিনি

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল

হরমুজে জাহাজ পারাপার নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো