রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে ভোট দিয়েছেন সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার, যা মোট ভোটের ৬০ দশমিক ২৬ শতাংশ।

নির্বাচনের পর শুক্রবার রাতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

একজন প্রার্থীর মৃত্যুতে ১২ই ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।

আর আদালতের নিষেধাজ্ঞার কারণে দুইজন প্রার্থীর ফলাফল স্থগিত থাকায় ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ও গেজেট প্রকাশ করেছে ইসি।

শুক্রবার ইসি যে ফল ঘোষণা করেছে, এতে দেখা গেছে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছে সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার।

গণভোটের ফল বিশ্লেষণে দেখা গেছে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন, আর ‘না’ ভোট দিয়েছেন দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

নির্বাচন কমিশন বলছে, গণভোটে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ হলেও সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।

সূত্র-  বিবিসি

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সিপাহীপাড়ায়  র ক্যানভাস রেস্টুরেন্টের যাত্রা শুরু

মুন্সীগঞ্জে হত্যা মামলায় নিরাপরাধ ব্যাক্তিদের ফাসাঁনোর প্রতিবাদে মানববন্ধন 

দুইবার পিছিয়ে পড়েও শক্তিশালী জর্ডানের সঙ্গে বাংলাদেশের ড্র

কেন্দ্রেই সন্তান প্রসব

গাজা দখল করা হবে বিরাট ভুল: ইসরায়েলকে বাইডেনের সতর্কবার্তা

মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে হাজী রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১, আহত ৭

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া উৎসব