স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের প্রাণকেন্দ্রে নুর সুপার শপের তৃতীয় তলায় শুক্রবার বিকালে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে আধুনিক রেস্টুরেন্ট র ক্যানভাস।
উদ্বোধনের পর থেকেই এটি পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর নতুন ঠিকানায় পরিণত হয়েছে । মাত্র ১৯৯ টাকা থেকে ১৬৯৯ টাকা পর্যন্ত দামের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে নানা রকম দেশি ও বিদেশি মুখরোচক খাবার। রয়েছে আকর্ষণীয় স্পেশাল প্যাকেজ মেনু, যা বিভিন্ন রুচি ও বাজেটের ক্রেতাদের জন্য সাজানো হয়েছে।
রেস্টুরেন্টটির পরিবেশ পুরোপুরি আরামদায়ক ও পারিবারিক, যেখানে অতিথিরা উপভোগ করতে পারেন মানসম্মত খাবার, পরিপূর্ণ সেবা ও আন্তরিক আতিথেয়তা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে খোলা আকাশের নিচে খাওয়ার ব্যবস্থা, যা আড্ডা ও ডাইনিংয়ের আনন্দকে করে তুলেছে বহুগুণে উপভোগ্য।
কর্তৃপক্ষ জানায়, এখানে জন্মদিন, বন্ধুমেলা, অফিস গেটটুগেদারসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুযোগও রয়েছে। শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ ১০% ছাড়, যা তরুণ সমাজের মধ্যে উৎসাহ জাগিয়েছে।
রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেছেন চারজন উদ্যমী তরুণ উদ্যোক্তা মো: সাজিদ তালুকদার, মো: অনিক মোল্লা, মো: জিসান খান ও মো: আসিফ রায়হান পুলক।
উদ্বোধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















