রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিরাজদিখানের কাঠপট্টিতে আগুন, ক্ষতিগ্রস্ত ৭টি টিনশেড দোকান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাঠপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ও টঙ্গীবাড়ী ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ অগ্নিকাণ্ডে ৭টি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

উদ্ধারের পর মায়ের কোলে জাইফা

মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ঈদুল আযহার জামাত ও পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

রাজধানীতে কচিকন্ঠের আসরের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত

পদ্মায় অবৈধ ড্রেজার বসিয়ে জমি ভরাট, ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ইতালির ফ্লোরেন্সে আরিফুর রহমান আরিফকে সংবর্ধনা

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য হলেন আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন

বিসিবির নতুন সভাপতি মুন্সীগঞ্জের সন্তান, পদ ছাড়লেন নাজমুল হাসান

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ কেজি গাজাঁসহ গ্রেফতার ১

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মামুন

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মামুন