রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১, আহত ৭

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রবিবার রাত পৌনে ১০টার দিকে নিমতলা স্টেশনের সামনে ঢাকামুখী হাইওয়ে লেনে এ দুর্ঘটনা ঘটে। হানিফ পরিবহণের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনার পর গাড়িটি রেকারের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

যথাসময়ই ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা৷ নির্বাচনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ

মুন্সীগঞ্জ জেলা লেখক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ-৩ আসনে এমপি  প্রার্থী  মাওলানা হোসাইন আহমদ ইসহাকী

খুলনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ ছাত্র আহত

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মহাপ্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

৬ বছর পর বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জে, বরণে মানুষের ঢল

আজ নভেম্বরের উষ্ণ সন্ধ্যা মাতাবে আতিফ আসলাম

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আর্টিসানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে ১৫ দিনব্যাপী নাট্যকর্মশালা উদ্বোধন