মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

খুলনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

সভ্যতার আলো ডেস্ক 

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর, ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মো. নাইম হাওলাদার বাদী হয়ে সদর থানায় মামলাটি করে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ছাড়াও মামলায় অভিযুক্তরা হলেন- খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস কে রাশেদ, স্থানীয় নেতা মো. জনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা মো. তাইজুল ইসলাম। এ ছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা স্থানীয় পঞ্চবীথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড চালাতেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ মার্চ রাত সাড়ে ৯টায় বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন। এ সময় নুরুল হক নুরু মোবাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। হামলায় বাদীসহ আরও কয়েকজন আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম বলেন, মামলাটি তদন্তাধীন। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে তিনপুত্র সন্তান জন্ম দিলেন প্রসূতি নারী

বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

জেনারেশন গ্যাপ দূরীকরন: সমন্বয়ের নুতন দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু প্রাপ্ত ক্রীড়াবীদ বীর মুক্তিযোদ্ধা মাসুম চৌধুরী আর নেই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে।

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই : শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ফারুক-ই-আজম

নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের ৮ম ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট শুরু আজ

টঙ্গীবাড়িতে খানা খন্দে ভরা সড়ক, লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল দেবে ইসি- নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ্

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসংযোগ কর্মসুচী অনুষ্ঠিত